ই-পেপার |
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

সিংড়ায় দেড় হাজার হেক্টর জমির ধান পানির নিচে

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৩, ০৫:৩৯
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৩, ০৫:৩৯

গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে নাটোরের সিংড়ায় ১৪৯০ হেক্টর জমির রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। পুরোপুরি নিমজ্জিত হয়েছে ৪৯২ হেক্টর জমির ধান।

এদিকে উঁচু অঞ্চল থেকে নেমে এসে পানি আরো বেড়ে যাওয়ায় হুমকির মুখে রয়েছে কয়েক হাজার হেক্টর জমির বোনা ও রোপা আমন ধান।

শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তলিয়ে যাওয়া জমির ধান ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে নাটোর জেলার সিংড়া উপজেলার ১৪৯০ হেক্টর জমির বোনা ও রোপা আমন পানির নীচে তলিয়ে গেছে।

উপজেলার ইটালি, চামারী, লালোর, শেরকোল, তাজপুর, চৌগ্রাম ও ছাতারদিঘী ইউনিয়নে বোনা ও রোপা আমন লাগিয়েছিলেন কৃষকরা।

কিন্তু গত কয়েক দিনের একটানা ভারি বর্ষণে বন্যার পানি বেড়ে যাওয়ায় তলিয়ে যায় এসব এলাকার বোনা-রোপা আমন ধানসহ বীজতলা।

উপজেলা চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবি পাড়া, আনন্দনগর, ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি, ইটালী ইউনিয়নের তিশিখালী, চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর, ও বড়িয়া বিল পরিদর্শন করেন।

এসময় অবৈধ সৌঁতিজাল ও বানা না দেওয়ার জন্য মৎস্যজীবিদের মাঝে গণসংযোগ ও প্রচারণা করেন উপজেলা চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোছাঃ শামিমা আকতার, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী কাজী মুসা, উপজেলা পরিষদের সিএ মাহবুব হাসান প্রমুখ।

সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক বলেন, ভারি বর্ষণে এ উপজেলার প্রায় দেড় হাজার হেক্টর জমির ধান তলিয়ে যায়।

এছাড়াও বিভিন্ন রাস্তা-ঘাট ডুবে গেছে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি।

এছাড়াও সিংড়া উপজেলায় সৌঁতিজাল ও বানা না দেওয়ার জন্য গণসংযোগ করেছি। এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছি, চেষ্টা করবো সাধ্যমত সহযোগিতা করার জন্য।

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->