ই-পেপার |
রবিবার, ৯ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
খেলা

বশেমুরবিপ্রবি'তে বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৩, ০৫:৩৩
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৩, ০৫:৩৩

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিলের আয়োজনে ভেটেরিনারি অলিম্পিয়াড-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকাল ১০.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে মুক্তমঞ্চে উক্ত অলিম্পিয়াড এর কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের ডিন ড. নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ সরকার।

বিচারক প্যানেলে ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, এএসভিএম বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর ই জান্নাত জ্যোতি ও সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। এছাড়া এসময় উপস্থিত ছিলেন এফএও এর প্রতিনিধি সাইফুল ইসলাম।

এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার যে ভিশন সে লক্ষ্যেই আমরা অলিম্পিয়াডটি আয়োজন করেছি।

এর মাধ্যমে শিক্ষার্থীদের ভিতর থেকে জড়তা কেটে উঠবে এবং তারা কর্মক্ষেত্রে সফলতা পাবে। ভেটেরিনারি শিক্ষাকে আরও আধুনিকায়ন করতে আজকের এই ভেটেরিনারি অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দক্ষ ভেটেরিনারিয়ান তৈরিতে কাজ করে যাবে"। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কয়েকটি ধাপে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিকাল ৫ টায় চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় বিজয়ী টিমকে চ্যাম্পিয়ন ট্রফি এবং অংশগ্রহণকারী প্রতি সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়।

উক্ত অলিম্পিয়াডের কোয়ালিফায়িং রাউন্ডে বশেমুরবিপ্রবির এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২১ টি টিমের সাথে প্রতিযোগিতা করে ১০০ নাম্বারের ভিতরে ৮৭.৩৩ নাম্বার পেয়ে চ্যাম্পিয়ন টিম নির্বাচিত হয় "টিম- প্যানাসিয়া"।

এছাড়া ৮২.৬৭ নাম্বার পেয়ে প্রথম রানার্সআপ টিম নির্বাচিত হয় টিম- প্যানথেরা টাইগ্রিস এবং ৮০.৫ নাম্বার পেয়ে দ্বিতীয় রানার্সআপ টিম নির্বাচিত হয় টিম- সাইন্যাপসিস।

টিম প্যানাসিয়া এর টিম লিডার মোকাম্মেল হোসেন টিটু বলেন, "শুধু, পরীক্ষার জন্য না পড়ে আমার মনে হয় জানার জন্য পড়াটা অধিক গুরুত্বপূর্ণ।

আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। প্রথম রাউন্ড শেষ হয়েছে, আগামী বছরের মার্চে আমাদের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এখন আমারা সেটার জন্যই নিজেদের প্রস্তুত করছি"।

প্রসঙ্গত, উক্ত অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ডে একযোগে ১৪ টি ভেটেরিনারি ক্যাম্পাসের মোট ৩২৭টি টিম অংশগ্রহণ করে।

সর্বশেষ

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

এই বিভাগের আরও খবর

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->