ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
নাটোর—৪ আসন

‘ভুল লোক নৌকা পেলে লাশ উপহার দেয়,’ দ্বাদশ নির্বাচনে নৌকা চান মেয়র জাকির

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৩, ০৭:৩০
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৩, ০৭:৩০

দলীয় নির্দেশনা না মেনে মহাসড়ক অবরোধ করে অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানস্থলের পাশে দুর্ঘটনাকবলিত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের এক নেতা। নাটোর-৪ আসনের উপ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়ে সম্প্রতি সড়ক আটকে ওই অনুষ্ঠান করেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

সিদ্দিকুর রহমানের এমন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বড়াইগ্রামের বনপাড়া পৌর সভার মেয়র কে এম জাকির হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের সমালোচনা করছি না। তবে ভুল লোককে নৌকা দেওয়া হলে, লাশ উপহার দেয়। বর্তমান এমপি সিদ্দিকুর রহমান তাই করেছেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর পৌর শহরের একটি রেঁস্তোরায় ডাকা এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র জাকির। তিনি স্থানীয় একটি বে-সরকারী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাটোর জেলা আ.লীগের সদস্য পদে আছেন। ছাত্র জীবনে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি বলেন, তার পিতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আয়নুল হক ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি। রাজনৈতিক কারণে ২০০০ সালে বিএনপি-জামায়াতের দোসররা তার পিতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এরপর থেকে বহুবার তিনি হামলা-মামলা, জেল-যুলমের শিকার হয়েছেন। দলীয় মনোনয়ন নিয়ে টানা তিনবার আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।

এই নেতার মতে আওয়ামী লীগের সংকটময় পরিস্থিতিতে অত্যাচার-নির্যাতন সহ্য করে মাঠে সক্রিয় থেকেছেন। নাটোর-৪ আসনের উপনির্বাচনে তিনি নৌকা চেয়েছিলেন। কিন্তু পাননি। অথচ দলীয় মনোনয়ন পাচ্ছেন আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা।

একপ্রশ্নের জবাবে মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, ‘যুলুম-নির্যাতন উপেক্ষা করে বড়াইগ্রামের মানুষের জন্য রাজনীতি করেছি। সেসময় বর্তমান এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে সাথে পাইনি।

২০০৯ সাল থেকে সিদ্দিকুর রহমান দলীয় নেতা-কর্মীদের সাথে সখ্যতা তৈরি করেন। এরপর আকষ্মিকভাবেই আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন ২০১৫ সালে জেলা কিমিটির মাধ্যমে। অথচ সিদ্দিকুর রহমান কোনো ত্যাগ-তিতিক্ষা ছাড়াই উপনির্বাচনে দলীয় প্রতিক নৌকা পেয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন। 

মেয়র জাকির বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নাটোর-৪ আসন থেকে তিনিও মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। দলীয় ত্যাগের কথা স্মরণ করে তাকে মনোনয়ন দেওয়া হলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। তাছাড়া নৌকা তার কাছেই নিরাপদ। ভুল লোককে নৌকা দেওয়া হলে মানুষ লাশ উপহার পাবে।

এর আগে মনোনয়ন প্রত্যাশী নেতা জাকির বাংলাদেশকে বিশ্বদরবারে সম্মানিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নানা তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->