ই-পেপার |
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ |
muktoprovat
3
উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

লালপুরে আগুনে পুড়ে মা—মেয়ের মৃত্যু

দগ্ধ মাইশাকে উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন মাইশার নানী ইয়াতুন নেছাও। ইয়াতুননেছা এখানো বেঁচে আছেন। তবে মারা গেছে শিশু মাইশা। নাটোরের লালপুর উপজেলার নওয়াপাড়া গ্রামে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শাহানারা বেগমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪১
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪১

প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও মেয়ে মাইশাকে (৮) নিয়ে ঘুমিয়ে ছিলেন শাহানারা বেগম (৩২)। শাহানারা বেগমের ঘুম আর ভাঙ্গেনি। টিনের ঘরটিতে লাগা আগুনে পুড়ে অঙ্গার হয়েছে শাহানারার দেহ। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। 

দগ্ধ মাইশাকে উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন মাইশার নানী ইয়াতুন নেছাও। ইয়াতুননেছা এখানো বেঁচে আছেন। তবে মারা গেছে শিশু মাইশা। নাটোরের লালপুর উপজেলার নওয়াপাড়া গ্রামে নিহত শাহানারার বাড়ি। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শাহানারা বেগমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানাগেছে— শিশু মাইশার বয়স যখন এক বছর, শাহানারা বেগমের স্বামী শাহাদত হোসেন তখন মারা যান। মূলত এরপর থেকেই শাহানারা বেগম কন্যা মাইশাকে নিয়ে নওয়াপাড়ায় বিধবা মা ইয়াতুন নেছার বাড়িতে  থাকেন।

স্থানীয়দের ভাষ্যমতে— নওয়াপাড়া গ্রামে পদ্মা নদীর কোল ঘেঁষে শাহানারা বেগমের মা ইয়াতুন নেছার টিনের ঘরে তিনজন মিলে বসবাস করতেন। মঙ্গলবার রাতে মেয়ে শাহানারা ও নাতনি মাইশাকে নিয়ে ঘুমিয়ে পড়েন ইয়াতুন নেছা। রাত ৯টা নাগাদ আগুনের উত্তাপ ছড়িয়ে পড়লে ঘুম ভাঙ্গে তার। জেগে দেখেন তাদের শোবার ঘরখানা দাউ দাউ করে জ্বলছে।

বাইরে বেরিয়ে যতক্ষণে চিৎকার করে লোক জড়ো করছিলেন, ততক্ষণে পুড়ে অঙ্গার মেয়ে শাহানারা ও নাতনি মাইশা। প্রতিবেশিরা আগুন নেভাতে ব্যস্ত ছিলেন। ঘুমের মধ্যেই পুড়ে মারা যান শাহানারা বেগম। দগ্ধ হয় নাতনি মাইশা। নাতনি মাইশাকে উদ্ধার করেত গিয়ে দগ্ধ হন ইয়াতুন নেছাও।

পুলিশ জানিয়েছে, দগ্ধ ইয়াতুন নেছা ও নাতনি মাইশাকে গুরুতর অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে মাইশার অবস্থা সংকটাপন্ন হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধার ভোরে মাইশা মারা যায়। ইয়াতুননেছা এখোনো লালপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

নিহত শাহানারা বেগমের চাচাতো ভাই নাহিদ হোসেন বলেন, একটি মাত্র ঘর ছিল ইয়াতুন নেছার। সেই ঘরের একপাশে শোবার ব্যবস্থা অপর পাশে চুলা ও শুকনা খড়ি পালা করে রাখা ছিল। তিনি মনে করেন, চুলা অথবা কুপিবাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

লালপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাব্বির আহমেদ বলেন, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ফায়ারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একজন মারা যান। রাতেই আগুন নিয়ন্ত্রনে তারা। তিনি বলেন, আগুনের প্রকৃতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, অগ্নিকাণ্ড বা মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ করেননি। তাই ময়না তদন্ত ছাড়াই মা-মেয়ের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

এই বিভাগের আরও খবর

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তালাকের জেরে প্রবাসীকে খুন, এক বছর পর নোয়াখালীতে ধরা পড়লেন ঘাতক স্বামী

তালাকের জেরে প্রবাসীকে খুন, এক বছর পর নোয়াখালীতে ধরা পড়লেন ঘাতক স্বামী

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->