ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

নারী আশক্তি ছিল নিহত তপনের, যৌনতার প্রলোভনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৮
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৮

যৌনতার প্রলোভন দেখিয়ে তপন কুমারকে (৪৫) পিটিয়ে হত্যা করেন নারী চক্রের হোতা সাইফুল ইসলাম ও তার সহযোগীরা। পাওনা টাকা তুলতে না পেরে পরিকল্পীতভাবে অথৈ বিলে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়। হত্যকাণ্ডের সাথে জড়িত থাকায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫। নিহত তপন কুমার পেশায় বাদাম বিক্রেতা ছিলেন। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের চংধুপইল গ্রামের খিদিশ চন্দ্রের ছেলে। তপনের নারি আসক্তি ছিল। 

শুক্রবার লাশ উদ্ধারের পর হত্যাকাণ্ডের ঘটনায় নিহত তপনের বড়ভাই নিতিশ চন্দ্র শনিবার সকালে বাগাতিপাড়া মলেড থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন। শনিবার রাতেই আসামিদের গ্রেপ্তার করে গতকাল রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত তপনের কললিষ্ট পর্যবেক্ষণ করে তদন্ত শুরু করা হয়। সবশেষ শনিবার রাতে পাশ্ববর্তী আত্রাই ও বাগাতিপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাব।

এসময় বাগাতিপাড়া পৌর শহরের বারইপাড়ার বয়েজ উদ্দিন সরকারের ছেলে মাইনুল ইসলাম (৪৫), একই মহল্লার আলম মোল্লার ছেলে মিলন মোল্লা, আমিরুল ইসলামের ছেলে আলামিন ইসলাম (২০), বিহারকোল গ্রামের বাবুল শেখের ছেলে শাহাবুল শেখ (৩০) ও বাগাতিপাড়ার পাঁকা ইউপির কৃষ্ণপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে শরিফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানিয়েছে, বাগাতি পাড়ায় দীর্ঘদিন ধরে নারীদের দিয়ে দেহ ব্যবসা করাচ্ছিলেন অভিযুক্ত মাইনুল ইসলাম ও তার চার সহযোগী। উপজেলার নেড়ইগাছা বিলের মাঝখানে মাইনুলের ওই অনৈতিক কার্যক্রম চলতো।

নিহত তপন কুমার সেখানকার খদ্দের ছিলেন। প্রায়ই মাইনুলের মাধ্যমে টাকার বিনিময়ে যৌনতায় লিপ্ত হতেন তপন। যৌনাচারে লিপ্ত হওয়ার ঘটনায় মাইনুলের কাছে কিছু টাকা বকেয়া ছিল তপনের।

টাকা তুলতে না পেরে মাইনুল নতুন নারীর সঙ্গে তপরবে যৌনতার প্রস্তাব দেন। ওই প্রলোভনে রাজি হয়ে ২১ সেপ্টেম্বর মাইনুলের সাথে নেড়ইগাছার অথৈ বিলের ইয়াছিন আলীর মুরগীর খামারের কাছে যান। সেখানে পরিকল্পীতভাবে মাইনুল ও তার সহযোগীরা তপনকে পিটিয়ে হত্যা করেন। পরে লাশটি বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের পিছনের আখ ক্ষেতে ফেলে রাখেন। 

র‌্যাব-৫ এর সিপিসি-২ নাটোর কোম্পানীর অধিনায়ক এ.এস.পি সঞ্জয় কুমার সরকার জানান, তপনের লাশ উদ্ধারের পর থেকে গা ঢাকা দিয়ে নওগাঁর আত্রাই উপজেলায় আত্মগোপনে ছিলেন মাইনুল ইসলাম।

ঢাকা যাওয়ার পরিকল্পনাও করেছিলেন। শনিবার দিবাগত রাতে র‌্যাব আত্রাই থেকে মাইনুলকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে হত্যাকাণ্ডে জড়িত থাকায় মাইনুলের ৪ সহযোগীকে বাগাতিপাড়া উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

এই বিভাগের আরও খবর

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->