তাড়াশে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা অনুষ্ঠিত- ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে র্যালী, পুরুস্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ সোহেল রানার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, ভাইসচেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, পৌর মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, ইন্সপেক্টর তদন্ত মোঃ নুরে আলম সিদ্দিকি, বারুহাস ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল ইসলাম, মাধাইনগর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান হাবিব, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেট প্রমূখ।