ই-পেপার |
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

বিপদসীমার ওপরে যমুনার পানি, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

মো:দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪
মো:দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েক দিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনায় পানি বৃদ্ধির ফলে জেলার সকল নদ-নদীর পানিও বাড়ছে। এতে প্রতিদিনই চরাঞ্চলের নতুন নতুন এলাকা তলিয়ে যেতে শুরু করেছে। একইসঙ্গে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে কৃষকের শাকসবজি, বীজতলা ও রোপা আমন ধানসহ বিভিন্ন ফসল।

সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার  এ তথ্য নিশ্চিত করে জানান, পানি বাড়লেও এই মুহূর্তে ভারী বন্যার আশঙ্কা নেই।

তিনি আরও জানান, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯৩ মিটার। গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে, কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭৫ মিটার। ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

জানা যায়, যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে চলনবিলসহ করতোয়া, ইছামতি, বড়াল, ফুলজোড় ও হুরাসাগর নদীর পানিও বেড়েছে। পানি বৃদ্ধির কারণে জেলার পাঁচটি উপজেলার প্রায় ৪২টি ইউনিয়নে চরাঞ্চলের নিম্নভূমি তলিয়ে গেছে।

পানি উঠতে শুরু করেছে এসব অঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমিতে। ইতোমধ্যে চৌহালী উপজেলার কিছু পরিবার পানিবন্দি হয়ে অসহায় জীবনযাপন করছে। সদর উপজেলার কাওয়াকোলা, মেছড়া, কালিয়া হরিপুর, সয়দাবাদ ইউনিয়নের মানুষগুলো দুর্ভোগে রয়েছে। দফায় দফায় পানি বাড়ার ফলে এ অঞ্চলে ফসলের চাষাবাদও ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।

এদিকে, বন্যার পানিতে গো-চারণভূমি ও বিস্তীর্ণ ঘাসের জমি পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গো-খামারিরা। খামারিদের বাড়িতে ছোট স্থানে গাদাগাদি করে গবাদিপশু পালন করায় নানা রোগে সংক্রমিত হচ্ছে গবাদিপশু। পাশাপাশি সবুজ ঘাস না থাকায় কচুরিপানা, খড় ও দানাদার খাদ্য খাওয়াতে বাড়তি ব্যয় করতে হচ্ছে খামারিদের। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গো-খামারিরা।

চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী  জানান, ইতোমধ্যে এ উপজেলার ২ হাজার ১৯০টি পরিবারের অন্তত সাড়ে ৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। বরাদ্দ পেলে ত্রাণ বিতরণ শুরু করা হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান  জানান, আসামে প্রচুর বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ সকালে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে তবে কাজিপুর পয়েন্টে এখনো বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে রয়েছে। আগামী ২৪ ঘণ্টা পানি বাড়তে পারে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এবার ভারী বন্যার আশঙ্কা নেই

সিরাজগঞ্জযমুনা

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->