ই-পেপার |
সোমবার, ২৫ মে ২০২৬ |
muktoprovat
3
‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

বদলগাছীতে কাবিখার দুটি প্রকল্পে কাজ না করে চাল আত্মসাৎ

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১ আগষ্ট ২০২৩, ০৫:২৩
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১ আগষ্ট ২০২৩, ০৫:২৩

নওগাঁর বদলগাছী উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) দুটি প্রকল্পে নাম মাত্র লোক দেখানো কাজ করা হয়েছে। ওই দুই প্রকল্পের প্রায় ২০ মে: টন চাল আত্মসাতের অভিযোগ

উঠেছে প্রকল্পের সভাপতি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ভুয়া মাষ্টাররোল তৈরি করে এসব চাল উত্তলোন কারা হয়েছে।

জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় বদলগাছী উপজেলার নির্বাচনী এলাকাভিত্তিক ২য় কিস্তির ৭টি প্রকল্প অনুমোদিত হয়।

পরবর্তীতে অনুমোদিত প্রকল্প (কাবিখা) কর্মসূচির ১ নম্বর প্রকল্প বদলগাছী সদর ইউনিয়নের ছেলেকালী শ্বশান ঘাটে মাটি ভরাটের জন্য ১৫ মে: টন ও ৬নং প্রকল্প আধাইপুর ইউনিয়নের বৈকন্ঠপুর মোকলেছ মুহুরীর বাড়ী হতে বৈকন্ঠপুর পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৮ মে: টন চাল বরাদ্দ দেওয়া হয়।

এই দুটি প্রকল্পের মোট বরাদ্দের পরিমাণ ২৩ মে: টন চাল যা সরকারী বাজার মূল্য ১১ লক্ষ ৪৪ হাজার ২শত ৮ টাকা মাত্র।

২০২২-২৩ অর্থ বছর গত জুন মাসে এই প্রকল্পগুলোর কাজের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু বাস্তবে এ দুটি প্রকল্পের মধ্যে ১ নং প্রকল্পে ২ মে:টন ও ৬নং প্রকল্পে ১ মে: টন চালের  নাম মাত্র কাজ হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখে ও শুনে জানা যায়, বদলগাছী সদর ইউনিয়নের ছেলেকালী শ্বশান ঘাটটি ছোট যমুনা নদীর ধারে অবস্থিত। সেখানে ছোট যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে প্রায় ১ লক্ষ টাকার বালি ভরাট করা হয়েছে।

সেখানে নেই কোন প্রকল্পের সাইনবোর্ড। সরকারী কাজ সমন্ধে জানেনা সেখানকার কোন ব্যক্তিবর্গ ও জনসাধারনেরা। জানেনা কেউ, যে এখানে বরাদ্দ কতো।

ছেলেকালী শ্বশান ঘাটের আশে পাশের বসবাসরত জনসাধান দের সাথে কথা বললে তারা বলেন, দেড় মাস আগে আমাদের ছোট যমুনা নদীতে অবৈধ্যভাবে ড্রেজার মেশিন বসিয়ে এই শ্বশানে কয়েকদিন বালি উত্তলোন করে ভরাট করেছেন। সেখানে মোটামুটি ১ লক্ষ টাকার মতো বালি ভরাট করা হয়েছে।

অপরদিকে গত ৬ এপ্রিল রতজ কান্ত গোস্বামী ছেলেকালী মন্দীর ও মহাশ্বশানের সংস্কার কাজ শুরু হয়েছে । যারা শ্বশান সংস্কার কাজে সহযোগিতা করতে ইচ্ছুক তাঁদেরকে মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলে । ইতিমধ্যে যারা সহযোগিতা করেছেন তাঁদের সহযোগিতার পরিমাণ সহ ২৬ জনের একটি তালিকা তাঁর ফেইসবুকে আপলোড করেন।

বিষয়টি এই প্রতিবেদকের নজরে আসলে সেই রজত কান্ত গোস্বামীর সাথে যোগাযোগ করে কথা বললে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমরা ইতি মেধ্যে এই চাঁদা তুলে শ্বশানের বাউন্ডারী ওয়ালসহ শ্বশানের বিভিন্ন সংস্কার কাজ মাস দেড়েক আগে করেছি।

সেখানেতো সরকারী ১৫ মে:টন চাল বরাদ্দ  রয়েছে বলে পশ্ন করলে তিনি বলেন সেটি আমার জানা নেই। তবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত আমাদের বলে ছিলো আমি কিছু মাটি কেটে দিবো।

কাজ সমন্ধে জানতে ছেলেকালী মন্দীর ও শ্বশানের সভাপতি বাবু জীতেন্দ্র নাথ মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন, আমরা চাঁদা দিয়ে ঐ শ্বশান ঘাটের সংস্কারের কাজ করেছি।

সেখানে সংস্কারের জন্য কাবিখার ১৫ মে:টন চাল সরকারীভাবে বরাদ্দ করা হয়েছে সেটি দিয়ে কি করেছেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, সরকারী বরাদ্দের কথা আমার জানা নেই তবে আমার শালক ভগিরত আমাদেকে বলে ছিলো কিছু বালি/মাটি দিয়ে জায়গাটি ভরাট করে দিবে। তবে কতো বরাদ্দ সেখানে সেটি আমি জানিনা।

আধাইপুর ইউনিয়নের বৈকন্ঠপুর মোখলেছ মুহুরীর বাড়ী হতে বৈকন্ঠপুর পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কারের কথা থাকলেও সেখানে গিয়ে দেখাযায় আরেক চিত্র।

মোখলেছ মুহুরীর বাড়ী হতে বৈকন্ঠপুর পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কারের কথা থাকলেও নাম মাত্র রাস্তা সংস্কার করা হয়েছে মোখলেছ মুহুরীর বাড়ীর হতে কাশিয়ারা ব্রীজ পর্যন্ত।

সেখানেও নেই কোন সাইনবোর্ড। এলাকার জনগণ জানেনা সেখানে বরাদ্ধ কতো।

সেখানকার বসবাসকারী কাশিয়ারা গ্রামের ওয়াহেদ আলী, ফরিদা , আশরাফুল ও বৈকন্ঠপুর গ্রামের মোরশের্দ সহ প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তির সাথে কথা বললে তারা জানান, গত দেড় মাস আগে ১০ জন শ্রমিক এসে মোখলেছ মুহুরীর বাড়ী হতে এই কাশিয়ারা ব্রীজ পর্যন্ত ৭/৮ দিন যাবাত রাস্তার যেখানে যেখানে গর্ত হয়েছিলো সেখানে মাটি দিয়ে পুরুন করেছে এবং রাস্তায় সামান্য কিছু মাটি দিয়ে ডেসিং করেছে।

সেখানে মোট এটুকু রাস্তা সংস্কার করতে সর্ব উচ্চ ৪০ থেকে ৪৫ হাজার টাকা /১ মে:টন চাল খরচ হয়েছে। 

ওয়াহেদ আলী বলেন, যখন রাস্তায় মাটি কেটে ছিলো তখন ঐ রাস্তা দিয়ে আমি ভ্যান গাড়ীতে করে জমিতে জৈব্য সার পরিবহন করে নিয়ে যাই। তাহলে বুঝেন এখানে কি রকম মাটি কাটা হয়েছে।

কাবিখা ১নং প্রকল্পের সভাপতি (পিআইসি) ছেলেকালী শ্বশান ঘাটের সাধারন সম্পাদক বিভাষ কুমার অধিকারী বলেন, আমি কিছুই জানিনা আমাকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার মন্ডল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে নিয়ে গিয়ে কয়েকটা কাগজে স্বাক্ষর করতে বললো তাই আমি স্বাক্ষর করেছি।

তাহলে কি ঐ প্রকল্পের কাজ আপনি করেননি বলে প্রশ্ন করলে তিনি বলেন আমি পরে কথা বলবো বলে ফোনটি কেটে দেন।  

কাবিখা ৬ নং প্রকল্পের সভাপতি (পিআইসি) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার মন্ডল বলেন, আমি সত্য কথা বলছি বৈকন্ঠপুরের ঐ রাস্তায় আমি ৭০ হাজার টাকার মাটি কেটেছি।

আর অফিস খরচের জন্য আমার কাছ থেকে ৬০ হাজার টাকা কেটে নিয়েছে। তাহলে আমি কি কাজ করবো। আমাকেওতো লাভ করতে হবে।

আপনার ঐ প্রকল্পের রাস্তা সংস্কারের কথা ছিলো বৈকন্ঠপুর মোখলেছ মুহুরীর বাড়ী হতে বৈকন্ঠপুর পাকা রাস্তা পর্যন্ত কিন্তু আপনি রাস্তা সংস্কার করেছেন মোখলেছ মুহুরীর বাড়ী থেকে কাশিয়ারা ব্রীজ পর্যন্ত  পুরো রাস্তা করলেন না কেন বলে প্রশ্ন করলে তিনি কোন উত্তর প্রদান করেননি।

বদলগাছী ছেলেকালী শ্বশান ঘাটে মাটি ভরাট প্রকল্পটিও নাকি আপনি করেছেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, এই প্রথম এমপি সাহেব আমাকে এই দুটি প্রকল্প দিয়েছে ঐ প্রকল্পের সভাপতি বিভাষ কুমার অধিকারী । কাজটি আমি করেছি।

ঐ প্রকল্পে ছোট যমুনা নদী থেকে অবৈধ্যভাবে ড্রেজার মেশিন দিয়ে নাম মাত্র প্রায় ১ লক্ষ টাকা/ ২ মে:টন চাল খরচ করে বালি ভরাট করে দিয়েছেন বলে অপর প্রশ্ন করলে তিনি কোন সদ উত্তর প্রদান করেন নি।

অপরদিকে আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার একে.এম. রেজাউল কবির পল্টন বলেন, ঐ রাস্তায় এর আগে চল্লিশ দিনের কর্মসূচীর লোক দিয়ে মাটি কাটা হয়ে ছিলো।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ময়নুল ইসলাম বলেন,  আমি কিছু বলতে পারবো না বলে তিনি এই প্রতিবেদকে সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ করেন।

নওগাঁআত্মসাৎ

সর্বশেষ

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

এই বিভাগের আরও খবর

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

চাটখিলের আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ২৪ জুন

চাটখিলের আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ২৪ জুন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->