মাথায় কাফনের কাপড় বেধেঁ যুবলীগের মটর সাইকেল শোডাউন- ছবি মুক্ত প্রভাত
সারাদেশে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাথায় কাফনের কাপড় বেধেঁ কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মটর সাইকেল শোডাউন করেছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ।
রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মটর সাইকেল শোডাউন এর মধ্য দিয়ে গৌরিপুর-হোমনা এবং ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেল, জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, ইয়াসিন খাঁন সুমনসহ বিভিন্ন উপজেলা যুবলীগের হাজারো নেতাকর্মী।