—ছবি মুক্ত প্রভাত
গত ২২ আগষ্ট ২০২৬ খ্রীঃ তারিখে দৈনিক নবকাল এবং ডেইলি এশিয়াগ্রামের অন লাইন সংস্করণে হাতিয়ায় হানিফ মেম্বারকে ঘিরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির অভিযোগ " শীর্ষক সংবাদটির প্রতি, আমার দৃষ্টি হয়।
প্রকাশিত সংবাদটি মিথ্যে বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমাকে সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে উক্ত মিথ্যে তথা দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। আমি দীর্ঘদিন যাবৎ সুনাম ও দক্ষতার সহিত ব্যসসা করে আসছি। আমার পরিচিত, আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী সহ সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
ধন্যবাদান্তে
মোঃ হানিফ
স্বাধিকারী
মেঘনা এন্টারপ্রাইজ
বুড়িরচর ইউনিয়ন, হাতিয়া, নোয়াখালী।