—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মোশারফ হোসেন (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে| রোববার সকাল সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত মোশারফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে|
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে লাহিড়ী মোহনপুরের দিকে যাচ্ছিলেন মোশারফ হোসেন| একই সময়ে পাথরবোঝাই একটি ১২ চাকার ট্রাকও একই দিকে যাচ্ছিল| ট্রাকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজি আসতে দেখে সংঘর্ষ এড়াতে মোশারফ হঠাৎ ব্রেক করেন| এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান| এ সময় পাশে থাকা ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করে| তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন|
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে| পরে সড়কে যান চলাচল ¯^াভাবিক করা হয়| ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে| এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি|