নাটোরে জেনিথ লাইফের ম্যানেজার কনফারেন্স ও প্রশিক্ষণ সভা
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে নাটোরে ম্যানেজার কনফারেন্স ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী নাটোর রাজবাড়ীর আনন্দ ভবন হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান।
প্রতিষ্ঠানের জিএম এস এম মনজুর-উল-হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এএমডি মাওলানা রুহুল আমিন, শরিফুল ইসলাম এবং কাজেম উদ্দিন।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ বিভাগ) মোঃ নাহিদুল ইসলাম।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নাটোর সার্ভিস সেন্টার আয়োজিত এ কনফারেন্স ও প্রশিক্ষণ সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তা, ম্যানেজার এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণমূলক সেশন অনুষ্ঠিত হয়।