—ছবি মুক্ত প্রভাত
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ৩ হাজার ৪৯০ জন কৃষককে এ প্রনোদনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীল অধ্যাপক শাহজাহান আলী, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, উপজেলার ৩ হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, ধান বীজ, গ্রীষ্মকালীন সবজি, পেঁয়াজ, কাঁচা মরিচের বীজ দেওয়া হয়েছে।