উল্লাপাড়া: এভাবেই কাঁচা সড়কে দুর্ভোগ সয়ে চলাচল করতে হয়। —াছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের গোনাইগাঁতী কাঁচা সড়কে চলাচল যেন দুর্ভোগের আরেক নাম| সামান্য বৃষ্টিতেই সড়ক জুড়ে জমে যায় কাদা| ফলে এ পথে চলাচলকারী যাত্রীদের যানবাহন থেকে নেমে কাদার মধ্যে গাড়ি ঠেলে গন্তব্যে যেতে হয়| রাস্তার মাঝে গাড়ি ঠেলতে হবে বিষয়টি জানিয়েই যাত্রী পরিবহন করছেন স্থানীয় চালকেরা| মোহনপুর ইউনিয়নের এলংজানি হাট সংলগ্ন গোহালা নদীর পশ্চিম তীরে গোনাইগাঁতী খেয়াঘাট থেকে কালিয়াকৈড় সড়কের কুমার ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি স্থানীয়ভাবে গোনাইগাঁতী সড়ক হিসেবে পরিচিত|
স্থানীয়রা জানান, গোনাইগাঁতী কাঁচা সড়ক দিয়ে প্রতিদিন কায়েমখোলা, কালিয়াকৈড়, সুজা, ˆকবর্তগাঁতী ও গোনাইগাঁতী গ্রামের হাজারো মানুষ যাতায়াত করে থাকেন| এখানে যাতায়াত করে থাকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও| সেই সাথে এলাকার লোকজনের কৃষি পণ্য পরিবহনের জন্য এই রাস্তাটি একমাত্র ভরসা| গ্রীষ্ম মৌসুমে রাস্তাটিতে প্রচুর পরিমান ধুলোর সৃষ্টি হয়| কিন্তু বর্ষা বৃষ্টির সময়ে অন্তত ৩ থেকে ৪ মাস এই পথ বৃষ্টি হলেই প্রচুর কাদায় পরিপূর্ণ হয়ে যায়| কোথাও কোথাও পানি বেধে খালের সৃষ্টি হয়| ফলে এখানে চলাচল করা অটোভ্যান, ট্রাই সাইকেল বা সিএনজি চালিত অটোরিক্সাগুলো কাদায় আটকে যায়| সে সময় যাত্রীদেরকে কাদার মধ্যে নেমে গাড়ি ঠেলতে (ধাক্কা) হয়| আর এ অবস্থা চলছে র্দীঘ দিন ধরে|
স্থানীয় অটো ভ্যান চালক সোহেল মিয়া ও ট্রাইসাইকেল চালক শফিকুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে গোনাইগাঁতী কাঁচা সড়কে চলাচল করা খুবই বিপজ্জনক| প্রায়দিনই গাড়ির চাকা কাদায় বসে যায়| আবার গর্র্তের মধ্যে পড়লে চাকার রিং বাকা হয়ে যায়| কখনও আবার গাড়ির এক্সেলও ভেঙ্গে যায়| নিরুপায় হয়ে যাত্রীদেরকে কাদার মধ্যে নামিয়ে গাড়ি ঠেলতে বলতে হয়| এতে চালকদের মতো যাত্রীরাও এখানে চরম দুর্ভোগ পোহাচ্ছেন| এরা অবিল¤ে^ রাস্তাটি পাকা করার জন্য দাবি জানান|
লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোপাল ঘোষ জানান, তার ইউনিয়নের এই রাস্তায় বিগত বছরগুলোতে অনেকবার মাটি ফেলা হয়েছে| কিন্তু চলন বিল এলাকায় রাস্তার অবস্থান হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে পানির তোড়ে সব মাটি ধুয়ে যায়| আর এতে এলাকার মানুষের দুর্ভোগ দূরকরা সম্ভব হচ্ছে না| রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কয়েকবার আবেদন করা হয়েছে| ইতোপূর্বে উল্লাপাড়ার এমপিদেরকেও এলাকবাসী অনুরোধ জানিয়েছেন| কিন্তু কোন পক্ষ থেকেই সাড়া মেলেনি|
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া কার্যালয়ের উপজেলা প্রকৌশলী মোঃ শহীদুল্লাহ’র সঙ্গে যোগাযোগ করলে তিনি গোনাইগাঁতী কাঁচা সড়কের দুর্দশার কথা ¯^ীকার করে বলেন, মোহনুপর ইউনিয়নে কয়েকটি বাজার কেন্দ্রীক সড়ক ইউনিয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে| এই প্রকল্পে গোনাইগাঁতী সড়কটিও অন্তর্ভুক্ত করা হবে| অনুমোদিত হলে সড়কটি পাকা করার ব্যবস্থা নেওয়া হবে|