—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়া পৌর বিএনপির কার্যকরী কমিটির সদস্য আশরাফ তালুকদার মিন্টু (৫০) মঙ্গলবার দুপুরে মারা গেছেন (ইন্না লিল্লাহি ......... রাজিউন)| সোমবার সকালে তিনি নছিমনে করে গয়হাট্টা থেকে উল্লাপাড়া ফিরছিলেন।
চড়ইমুড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন| তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়| মঙ্গলবার সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান| উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া তালুকদারপাড়া মহল্লার মৃত আবু বকর তালুকদারের ছেলে মিন্টু মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকালে তাকে ঝিকিড়া কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে|