—ছবি মুক্ত প্রভাত
বুধবার দুপুরে উল্লাপাড়ায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের দহপাড়া গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু হানিফ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আবু হানিফ উক্ত দহপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবু হানিফ নানা প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে তার বাড়িতে নিয়ে যান| সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের সময় শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে একটি ঘরের মধ্যে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আবু হানিফকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে শিশুটির ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।