ই-পেপার |
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
muktoprovat
3
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

শিক্ষার্থীদের খালি পায়ে শ্রেনিকক্ষে প্রবেশে বাধ্য করেন শিক্ষকেরা, নিজেদের পায়ে থাকে জুতা

বদগাছী (নওগাঁ)প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৪:৫৩
বদগাছী (নওগাঁ)প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৪:৫৩

একই স্কুলে দুই নিয়ম - শিক্ষার্থীদের পা খালি, শিক্ষকদের পায়ে জুতা

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৬৪নং কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আগত সকল শিক্ষার্থীদের সিঁড়িতে স্যান্ডেল-জুতা খুলে শ্রেণি কক্ষে গিয়ে পাঠগ্রহণ করতে হয় আর পুরো বিদ্যালয় জুড়ে শিক্ষকরা পায়ে জুতা পড়ে করেন চলাফেরা।

একই স্থানে দুই নিয়ম চলে আসছে বহু বছর ধরে। শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা দানের জন্যই এমন নিয়ম চালু করেছেন ঐ স্কুলের প্রধান শিক্ষক রেজাউন নবী।

বুধবার (১২জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনে ওঠার সিঁড়িতে শিক্ষার্থীরা স্যান্ডেল-জুতা খুলে রেখে যার যার শ্রেণিকক্ষে গিয়ে পাঠগ্রহণ করছেন। বিদ্যালয়ের অভ্যন্তরে চলাফেরা এমন কি টয়লেটেও খালি পায়ে যেতে হচ্ছে তাদের।

আর ঐ স্কুলের শিক্ষকরা জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন। বিদ্যালয়ের অভ্যন্তরের অফিস কক্ষে, টয়লেটে যাতায়াতসহ সকল কাজে শিক্ষকরা পায়ে জুতা পড়ে চলাফেরা করছেন।

 অথচ কোন কারণে শিক্ষার্থীরা বাহিরে গেলে বিদ্যালয়ের নিচে সিঁড়িতে রাখা স্যান্ডেল কিংবা জুতা পায়ে দিয়ে যেতে হচ্ছে আবার বিদ্যালয়ের অভ্যন্তরে যাওয়ার সময় ওই সিঁড়িতে স্যান্ডেল-জুতা খুলে রেখে যেতে হচ্ছে।

একই স্থানে শিক্ষার্থীদের জন্য এক নিয়ম আর শিক্ষকদের জন্য আরেক নিয়ম চালু করা হয়েছে। শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের অভ্যন্তর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এমন ব্যবস্থা বলে জানান ওই স্কুলের শিক্ষরা। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউন নবী জানান, ছোট শিশুরা পায়ে স্যান্ডেল-জুতা পড়ে শ্রেণি কক্ষে এলে কক্ষগুলো নোংরা হয়ে যায়। আর বাচ্চাদের পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং ছোট বেলা থেকেই পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান আহরোনের জন্যই মূলত এমন নিয়ম চালু করেছি।

আর আমরা শিক্ষকরা যেহেতু বড় তাই আমরা খালি পায়ে না চলাফেরা করে পায়ে জুতা পড়ে চলাফেরা করছি। 

একই বিদ্যালয়ে শিক্ষার্থী আর শিক্ষকদের জন্য আলাদা নিয়ম কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যালয় অপরিস্কার হলে তা পরিস্কার করা খুবই কঠিন। আর শিক্ষার্থীদের হাতেও শ্রেণি কক্ষগুলো ঝাড়– দিয়ে পরিস্কার করে নেওয়া সম্ভব নয় জন্যই এমন নিয়ম করা। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, স্কুলটিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এই নিয়ম চালু করছে। একই স্কুলে দুটি নিয়ম কেন শিক্ষকরা জুতা পায়ে শ্রেণিকক্ষে চলাফেরা করছে আর শিক্ষার্থীরা খালি পায়ে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকদের পা থেকে বারবার জুতা খোলামেলা করতে হবে বলেই হয়তো তার জুতা পড়েই শ্রেণিকক্ষে ঘুরাফেরা করছে। শিক্ষকদের দেখেই ছাত্র-ছাত্রীরা শিখবে আর সেখানে এই অবস্থা হলে শিক্ষার্থীরা কি শিখবে বলে অপর প্রশ্ন করলে তিনি কোন উত্তর প্রদান করেন নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউসুফ মো. সিদ্দিক রেজা বলেন, একই বিদ্যালয়ে শিক্ষার্থীরা খালি পায়ে চলাফেরা করবে আর শিক্ষকরা জুতা পায়ে চলাফেরা করবে এমন হতে পারে না। বিষয়টি খুবই দৃষ্টিকটুর দেখায়। আমি দ্রুত বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

শিক্ষার্থীদুই নিয়ম পরিচালনামস্কুল

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->