ভোক্তা-অধিদপ্তরের অভিযানে জরিমানা
নাটোর বড়াইগ্রাম থানার বনপাড়া বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, বড়াইগ্রাম মহোদয়ের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৩ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১১:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় অবস্থিত শিলা মিষ্টি বাড়ি (স্বত্বাধিকারীঃ মো: মোখলেছুর রহমান মুকুল) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ দই বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ১০,০০০/=, একই বাজার এলাকায় অবস্থিত উত্তরা কসমেটিকসকে (স্বত্বাধিকারী: মো: রুবেল) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪,৫০০/-, একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স এআর এন্টারপ্রাইজ (স্বত্বাধিকারী: মো: আনিছুর রহমান) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৫,০০০/-, এবং একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স মহিউদ্দিন ভেটেরিনারি এন্ড ফিড (স্বত্বাধিকারী: মো: শামসুদ্দিন) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৬,০০০/- টাতাসহ সর্বমোট ২৫,৫০০/= (পঁচিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। নাটোর জেলার বড়াইগ্রাম থানার চৌকশ পুলিশ টিমের সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন। তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।