—ছবি সংগৃহিত
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের দিক থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র আমিরাতের আকাশসীমায় প্রবেশ করার আগেই শনাক্ত করা হয়। এরপর দ্রুততম সময়ের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে প্রতিহত করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উত্তেজনার তুঙ্গে মধ্যপ্রাচ্য
আজকের দিনটি ছিল আরব আমিরাতের জন্য চরম অস্থিরতার। দিনের শুরুতে হরমুজ প্রণালিতে আমিরাতি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটে, যার জন্য আমিরাত সরাসরি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে দায়ী করেছিল। এরপর সন্ধ্যায় দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। আমিরাতের দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইরান সরাসরি যুদ্ধের উসকানি দিচ্ছে।
মার্কিন-ইরান যুদ্ধবিরতি কি ভেস্তে যাচ্ছে?
সম্প্রতি কার্যকর হওয়া মার্কিন-ইরান যুদ্ধবিরতির পর ইরানের এই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক মহলকে ভাবিয়ে তুলছে। যদিও ইরান এখনো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, তেলের ট্যাংকারে হামলার পর সরাসরি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আমিরাত সরকার জানিয়েছে, তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।
তথ্যসূত্র: আল-জাজিরা