ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

মানিকগঞ্জে কুকুরে কামড়ানো গাভীটি গর্ভবতী ছিল, বিক্রির সময় জরিমানা

মোঃ শফি আলম, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৮:২৪
মোঃ শফি আলম, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৮:২৪

মানিকগঞ্জ: জবাই করা গাভি দুটি জব্দ করে জরিমানা করা হয় |-ছবি মুক্ত প্রভাত

মানিকগঞ্জে কুকুরে কামড়ানো ছয় মাসের গর্ভবতী একটি গাভী জবাই করে বিক্রির চেষ্টার দায়ে এক মাংস ব্যবসায়ী ও এক গরুর বেপারীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও এ ঘটনার সাথে সংশ্লিষ্ট এক নারীসহ আরো দুইজনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল মাংস ব্যবসায়ী সাগর আলীকে ১ লক্ষ টাকা ও গরুর বেপারি মো: সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।  

এসময় জব্দ করা ৩ মন মাংস পৌরসভার ময়লার ভাগারে মাটি চাপা দেয়া হয়। এর আগে গত মঙ্গলবার রাতে গরু বিক্রেতা ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়র চৌবাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে কল্পনা আক্তারকে ৮ হাজার এবং মধ্যস্থতাকারী একই গ্রামের মৃত দলিল মিয়ার ছেলে মো: লাভলুকে ৫ হাজার টাকা জরিমানা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মোহছেন উদ্দিন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাংস ব্যবসায়ী সাগর আলীর দোকান থেকে ওই অসুস্থ গরুর তিন মণ মাংস জব্দ করা হয়।

এসময় মাংস ব্যবসায়ী সাগর আলীকে ১ লক্ষ টাকা ও গরুর বেপারি মো: সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, মঙ্গলবার (১১ জুলাই) রাতে ঘিওরের চৌবাড়িয়া এলাকা থেকে একটি পিক আপ ভ্যানে কুকুরের কামড়ে অসুস্থ হয়ে যাওয়া ৬ মাসের গর্ভবতী গাভী জবাই করে বিক্রির জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কসাই পট্টিতে নিচ্ছিল ওই চক্রটি।

রাতেই মানিকগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থান নেয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। কিন্তু উপস্থিতি টের পেয়ে মাংস বোঝাই পিকআপটি পালিয়ে যায়।

বুধবার সকাল ৭ টায় বাসস্ট্যান্ড এলাকার ফের অভিযান পরিচালনা করে মাংস ব্যবসায়ী সাগর আলীর দোকানে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা সেই গাভীর প্রায় ৩ মণ মাংস জব্দ করা হয়। এ অভিযানে সার্বিক নির্দেশনা প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, জেলা প্রশাসক মানিকগঞ্জ মুহাম্মদ আব্দুল লতিফ।

পরে মাংস ব্যবসায়ী সাগর আলীর স্বীকারোক্তি অনুযায়ী হরিরামপুর উপজেলার কলতা গ্রামের গরুর বেপারী মো: সাগরকে ঘটনাস্থলে হাজির করা হয়। অতি মুনাফার লোভে সাগর ৫৫ হাজার টাকায় ক্রয় করে "মানিকগঞ্জ সাগর মাংস ভান্ডারের" মালিক সাগর আলীর কাছে বিক্রয় করেন।  

এই দুই ব্যবসায়ী যোগসাজশে কুকুরে কামড়ানো অসুস্থ ৬ মাসের গর্ভবতী ওই গাভীর মাংস বিক্রির পায়তারা করেছিলো। এই ধরণের অপকর্ম ভবিষ্যতে করবে না মর্মে মুচলেকা দিয়েছেন অভিযুক্ত দুই ব্যবসায়ী।

অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ সদর উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আজিজুর রহমান, , জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আব্দুল হান্নান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশারফ হোসেন, ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুন্নবী তুলিপ ও সদর থানা পুলিশের দুইটি টিম।

মানিকগঞ্জমৃত্যুগাভি

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->