—ছবি মুক্ত প্রভাত
পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চার গ্রাম হেরোইনসহ শাকিল হোসেন পলাশ (২৬) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত কুবিরদিয়ার গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
চাটমোহর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলাকে মাদকমুক্ত করার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কুবিরদিয়ার এলাকার একটি বাঁশ বাগানে অভিযান চালায় পুলিশ। অভিযানে বেজপাড়া এলাকার মজনুর রহমান চঞ্চলের ছেলে পলাশকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে ০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত পলাশের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা বলেন, "চাটমোহর উপজেলাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে আমাদের অভিযান নিয়মিত চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার কুবিরদিয়ার এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে।