—ছবি মুক্ত প্রভাত
বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া পৌর বাজারে টাস্ক ফোর্স অভিযান চালিয়ে ৩ দোকানে অভিযান পরিচালনা করে।
এ সময় ভ্রাম্যমান আদালত নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে ১৩ হাজার টাকা জরিমানা করে। জরিমানা করা দোকানিরা হলেন, রাম সাহা, সঞ্চয় ঘোষ ও উৎপল সরকার।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, সঞ্জয় ঘোষকে তার দোকানে পচা মিষ্টি বিক্রির জন্য সংরক্ষণ করায় ৫ হাজার, রাম সাহাকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৫ হাজার ও উৎপল সরকারকে ভোজ্য তেলের দাম বেশি নেওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক সোহেল শেখ, নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান প্রমুখ।