—ছবি সংগৃহিত
দেশের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ‘গ্যালাক্সি এস২৬ আলট্রা’ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। প্রি-অর্ডার শুরু হওয়ার পর নির্ধারিত সময়ের আগেই সব কটি ব্যাচ শেষ হয়ে গেছে। স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, গত বছরের গ্যালাক্সি এস২৫ আলট্রার তুলনায় এবার তিন গুণ বেশি প্রি-অর্ডার জমা পড়েছে।
গত ২ মার্চ থেকে দেশে এই সিরিজের প্রি-অর্ডার শুরু হয়। ক্রেতাদের আকর্ষণ করতে মেমোরি আপগ্রেড ও ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের বিশেষ অফার ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। বিপুল সাড়ার কারণে দ্রুতই প্রি-অর্ডারের স্টক শেষ হয়ে যায়। তবে যারা প্রি-অর্ডার করতে পারেননি, তাঁরা এখন দেশের যেকোনো অনুমোদিত স্যামসাং শোরুম থেকে সরাসরি ডিভাইসটি কিনতে পারবেন। প্রি-অর্ডার করা গ্রাহকদের আগামী ২০ এপ্রিলের মধ্যে স্মার্টফোন পৌঁছে দেওয়া হবে।
গ্যালাক্সি এস২৬ সিরিজে রয়েছে তিনটি মডেল—এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আলট্রা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের ব্যবহার এবং উন্নত হার্ডওয়্যারের কারণে এস২৬ আলট্রা মডেলটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ সবচেয়ে বেশি।
বাজারে দাম ও ভেরিয়েন্ট:
বর্তমানে এস২৬ আলট্রা দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২/৫১২ জিবি মডেলটির দাম ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা এবং ১২/২৫৬ জিবি মডেলটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকা এবং এস২৬ (১২/২৫৬ জিবি) ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের কেনাকাটা সহজ করতে স্যামসাং ১২ মাসের সুদমুক্ত কিস্তি (ইএমআই) সুবিধাও দিচ্ছে। উন্নত ক্যামেরা ও পারফরম্যান্সের কারণে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের এই নতুন সিরিজটি বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।