—ছবি সংগৃহিত
ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এবার সেটির পাইলটদের উদ্ধারে যাওয়া একটি মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে মার্কিন বাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় প্রবেশ করলে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়।
যা জানা যাচ্ছে
মেহর নিউজের দাবি অনুযায়ী, মার্কিন এক কর্মকর্তা ইতিমধ্যে ইরানে তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন। তবে উদ্ধারকারী হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।