—ছবি সংগৃহীত
ইফতারের দস্তরখান হোক বা বিকেলের নাশতা—গরম-গরম মচমচে বেগুনির জুড়ি নেই। খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন নিখুঁত বেগুনি।
উপকরণ
-
গোল বেগুন: ২ টি
-
বেসন: দেড় কাপ
-
ময়দা: আধা কাপ
-
মরিচগুঁড়া: ১ চা–চামচ
-
আদাবাটা: ১ চা–চামচ
-
জর্দার রং (ঐচ্ছিক): আধা চা–চামচ
-
বেকিং পাউডার: আধা চা–চামচ
-
পানি: আধা কাপ (আন্দাজমতো)
-
লবণ: পরিমাণমতো
-
তেল: ভাজার জন্য
প্রস্তুতপ্রণালি
১. প্রথমে গোল বেগুনগুলো আধা ইঞ্চি পুরু বা মোটা করে স্লাইস করে কেটে নিন। কাটার পর সামান্য লবণ মেখে ৫ মিনিট রেখে দিন। এতে বেগুনের ভেতরটা নরম হবে।
২. একটি বড় পাত্রে বেসন, ময়দা, মরিচগুঁড়া, আদাবাটা, বেকিং পাউডার, জর্দার রং ও লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।
৩. এবার মিশ্রণে অল্প অল্প করে পানি যোগ করুন এবং নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়ে যায়; আবার খুব বেশি ঘনও না থাকে। মসৃণ একটি ব্যাটার তৈরি করুন।
৪. কড়াইয়ে ডুবো তেল গরম করতে দিন। তেল ঠিকমতো গরম হলে বেগুনের প্রতিটি টুকরা বেসনের ব্যাটারে ভালোমতো ডুবিয়ে সাবধানে তেলের ভেতর ছেড়ে দিন।
৫. মাঝারি আঁচে উল্টেপাল্টে সোনালি ও মচমচে করে ভেজে তুলে নিন। কিচেন টিস্যুতে রাখুন যাতে বাড়তি তেল শুষে নেয়।
গরম-গরম পরিবেশন করুন মজাদার বেগুনি।