—ছবি মুক্ত প্রভাত
বড় ইচ্ছে ছিল উঁচু ওই পাহাড়টার চূড়া ছোঁবো
যে পাহাড়ের ধাক্কা খেয়ে মেঘের গর্জন থেমে যায়
মনে হয় চাঁদটাও পাহাড়ের ওপার থেকেই উঠে আসে....।
কখনো কখনো মনে হয় সাদা মেঘের ভেলা লুকোচুরি খেলে পাহাড়ের সঙ্গে
কখনো আলিঙ্গন করে....
দিন-মাস পেড়িয়ে কত বছর গড়াল, যৌবন ফুরিয়ে এলো....
আমি কেবল পাহাড়ের চূড়া ছোঁয়ার স্বপ্নে বিভোর হয়ে রইলাম
‘কই পাহাড় তো আমার সামনে এলো না’!
সত্যি কি পাহাড়ের চূড়া ছোঁয়া হবে..আমার....
যে পাহাড়ের সমান আর কোনো পাহাড় নেই।
মো. রাশিদুল ইসলাম