ড়াইগ্রামে কৃষকদের জন্য পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএডিসি’র আওতায় দক্ষ সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি (এ.ডাউ.ডি) বিষয়ে পানি ব্যবহারকারী কৃষক গ্রæপের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজ। প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উপজেলা বিআরডিবি’র প্রশিক্ষণ হলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বক্তব্য রাখেন বিআরডিবি’র চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আলী, বিএডিসি’র সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক, এবং প্রশিক্ষণার্থী আবদুল মান্নান। প্রশিক্ষণে মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রত্যেককে সেচের পানি সাশ্রয়ী এ.ডাউ.ডি কীট ও এর ব্যবহার সম্পর্কিত লিফলেটও প্রদান করা হয়।
এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক ও পরিবেশবান্ধব সেচ পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করবেন এবং পানি সংরক্ষণ ও ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হবেন।