গুরুদাসপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার পাটপাড়া বাজারে এ পথসভা হয়। উক্ত পথসভার আয়োজন করেন ১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শের আলম। তিনি নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. জাকাত আলী প্রামাণিক, ইউপি সদস্য শামীম রেজাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।