—ছবি মুক্ত প্রভাত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে ছাত্র সংসদ সচল করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদ আসর পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মিছিল ও সমাবেশ
বিক্ষোভ মিছিলটি সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নেতৃবৃন্দের বক্তব্য
সমাবেশে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিবিরের সেক্রেটারি সাফায়াত উল্লাহ। বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম শাকসু নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত অযৌক্তিক। তারা অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।