প্রকাশ্য জনসম্মুখে ধূমপান করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
দিনাজপুরের হিলিতে প্রকাশ্যে জনসম্মুখে ধূমপান করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে এক দোকানিকেও অর্থদণ্ড করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হিলি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন। অভিযান চলাকালে প্রকাশ্যে ধূমপান করার দায়ে একজন ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি অপরাধে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।