বড়াইগ্রামে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
“সোনালি আঁশের সোনালি দেশ, পাট পণ্যের বাংলাদেশ—পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে পাট উৎপাদনকারী চাষীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫–২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন জুয়েল এবং জেলা মুখ্য পাট উন্নয়ন পরিদর্শক মোঃ মহিউদ্দিন।
কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদী হাসান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, পাটচাষী নূরে আলম, সুমি বিশ্বাসসহ অন্যান্য বক্তারা। বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও
পাটবীজ উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন, মানসম্মত উৎপাদন নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণ বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন।