বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে এনটিআরসিএ। মূলত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারি সুপার পদে নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার।
এখন থেকে এসব পদে নিয়োগ দিবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিসিএ)।
আরো পড়ুন———
>> শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মাউশির জরুরী নির্দেশন
>> শিক্ষকরা রাজনীতি করলে ব্যবস্থা
>> শিক্ষকদের জন্য সুখবর দিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
>> শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নিয়ে একটি অফিসারের জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী এসব পদে এন টি আর সি এ নিয়োগ দিবে এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ওই আদেশে বলা হয় এসব পদে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত থাকবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত।
শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে যোগ্যতার ভিত্তিতে এনটিআরসিএর আওতায় এই নিয়োগ প্রক্রিয়া আনার উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে এনটিআরসির পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। তবে শিক্ষক সুপার নিয়োগ শিক্ষা প্রতিষ্ঠান চলনা কমিটির হাতেই ছিল। ফলে অযোগ্য ব্যক্তিদের প্রধান করা, স্বজন প্রীতি, নিয়োগ বাণিজ্য করার অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির বিরুদ্ধে করে আসছেন দীর্ঘদিন ধরে।
সম্প্রতি এমপিওভুক্ত স্কুল কলেজ কর্মচারী নিয়োগ ব্যবস্থা করেছে সরকার। এখন থেকে এসব নিয়োগ দেয়া হবে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে। ওই নিয়োগ কমিটিতে স্থানের পরিচালনা পর্ষদের কোন সদস্য থাকবে না।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, ভবিষ্যতে এনটিআরসি এর মাধ্যমে দেয়া হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের পথ গুলোর নিয়োগ। এই নিয়োগ প্রক্রিয়া সের হাতে গেলে স্বচ্ছতা জবাবদিহিতা যাবে।