১০ জানুয়ারি, ২০২৬

টানা তিন দিন গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত টেকনাফ সীমান্তের মানুষ

টানা তিন দিন গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত টেকনাফ সীমান্তের মানুষ

টানা তিন দিন ধরে গোলাগুলি ও শক্তিশালী বিস্ফোরণের শব্দে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। কক্সবাজারের টেকনাফের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতেও।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে শনিবার (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের হোয়াইক্যং সীমান্তসংলগ্ন এলাকায় থেমে থেমে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ চলছে। অনেক ক্ষেত্রে রাতভর চলা এসব বিস্ফোরণের শব্দ সকালে পর্যন্ত অব্যাহত থাকায় সীমান্তের এপারের বসতবাড়ি কেঁপে উঠছে।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, রাখাইন রাজ্যের একাধিক শহর, গ্রাম ও সীমান্ত চৌকি জান্তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চ