ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসিরনগর মোটর সাইকেল দুর্ঘটনায় আয়ুব আলী(৭০) মারা গেছে রোমান মিয়াকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন দুজন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ৫ জুলাই বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলার ধনকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী ধনকুড়ার এমরান মিয়া জানায় ধনকুড়া সড়কে আলীম উল্লাহর চায়ের দোকানের সামনে একটি মোটরসাইকেল গতি হারিয়ে উল্টে পড়ে ঘটনাস্থলেই পথচারী আয়ূব আলীর মৃত্যু হয় এবং মোটরসাইকেল আরোহী রোমান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন দুজন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে নিহত আয়ূব আলীর লাশ মর্গে পাঠানো হয়েছে।