৪ জানুয়ারি, ২০২৬

হাকিমপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

হাকিমপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

দিনাজপুরের হাকিমপুর থানার হিলিতে মাদকদ্রব্য মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। রোববার (৪ জানুয়ারি) দুপুরে পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার জিআর-৩৬৭/১৮ মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ৭(ক) উপধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মাইনুল ইসলাম (২৫)।

আসামি মইনুল ইসলাম হাকিমপুর (হিলি) পৌর শহরের মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়) মহল্লার মৃত শাহজাহানের ছেলে। 

পুলিশ জানায়, পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের পাঁচবিবি থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে রোববার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।