৪ জানুয়ারি, ২০২৬

প্রচন্ড শীতে বিপর্যস্ত উল্লাপাড়ার জনজীবন

প্রচন্ড শীতে বিপর্যস্ত উল্লাপাড়ার জনজীবন

প্রচন্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লাপাড়ার জনজীবন। সূর্যের দেখা মিলছে না কয়েক দিন। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই জনপদ। সকালে গুড়ি গুড়ি শিশির ঝড়ছে আকাশ থেকে। সেই সঙ্গে উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছে এখানকার মানুষ।

বেশি সমস্যায় পড়েছে উপজেলার করতোয়া নদীপাড়ের গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম, এনায়েতপুর, ল²ীপুর, চরসাতবাড়ীয়া, পূর্ব সাতবাড়ীয়া, বেতবাড়ী গ্রামের অভাবি পরিবার গুলো। শীত বস্ত্রের অভাবে দুর্বিসহ দিন কাটছে তাদের। বেশি সমস্যায় পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষজন। সোমবার উল্লাপাড়ায় সর্বনি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে।

গুচ্ছগ্রামের বাসিন্দা কদবানু বেওয়া জানান, দু’দিন ধরে শীতে ঘরের মধ্যেও টেকা যাচ্ছে না। রাতে কাঠ-খড় পুড়িয়ে উত্তাপ নিচ্ছেন তারা। এনায়েতপুর গ্রামের ভ্যানচালক সাইদুর রহমান জানান, প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে সকালে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।

দুপুরে গাড়ি নিয়ে বের হলেও যাত্রী না থাকায় আয় রোজগার এক রকম বন্ধ হয়ে গেছে। কাজ না পেয়ে সমস্যায় পড়া দিনমজুর, মোঃ ইউসুব আলী, সুরুত আলী ও আবু বকরসহ আরও কয়েকজন জানালেন তাদের দুরবস্থার কথা।

সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, উল্লাপাড়াসহ পাশর্^বর্তী উপজেলাগুলোর সোমবারের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ভূইয়া জানান, প্রথম কিস্তিতে উপজেলা প্রশাসন থেকে প্রায় ১৭শ কম্বল উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরও কম্বল বিতরণ করা হবে।