২৭ ডিসেম্বর, ২০২৫

মোমেনা আলী বিজ্ঞান স্কুলে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত

মোমেনা আলী বিজ্ঞান স্কুলে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরে অবস্থিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি লটারি অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ লটারি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিশ্বাস।

লটারি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার ফরহাদ মোহাম্মাদ শাহরিয়ার এবং মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক অভিভাবক সদস্য জহুরুল ইসলাম বাবু। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ জানান, ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের ২টি শিফটে মোট ২২০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবছর ভর্তি ফরম উত্তোলন করেছে মোট ৯৮০ জন শিক্ষার্থী।

তিনি আরও জানান, চলতি বছর থেকে ভর্তি ফিসহ বিদ্যালয়ের সকল প্রকার পাওনাদি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে পরিশোধ করার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে অভিভাবকদের সময় ও ভোগান্তি কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।