নওগাঁর বদলগাছীতে “ব্যক্তি ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকা” শীর্ষক এক শিক্ষা সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের আয়োজনে উপজেলা কমিনিউটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের উপদেষ্টা লালু পাহান, কমল পাহান, উপবতি তির্কী, সুনেশ পাহান ও কালিপদ টপ্যসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি -৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল বলেন, শিক্ষা ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি একটি সচেতন, মানবিক ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার প্রসারের মাধ্যমেই সামাজিক বৈষম্য দূর করে উন্নত জাতি গঠন সম্ভব এবং শিক্ষায় গড়ে ওঠে আলোকিত মানুষ ও উন্নত সমাজ।
সেমিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক সনাতন পাহান।