২৫ ডিসেম্বর, ২০২৫

চেইন চুরির সন্দেহে নাসিরনগরে যুবককে পিটিয়ে হত্যা

চেইন চুরির সন্দেহে নাসিরনগরে যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চেইন চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ  উঠেছে। ঘটনাটি ঘঠেছে উপজেলার ফেদিয়ারকান্দি গ্রামে।নিহত যুবক আক্তার ভূইয়ার ছেলে। শাহীন ভূইয়া (২২)।

স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের হুমায়ুন মিয়ার আট বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের গলার চেইন চুরির  অভিযোগ তুলে জান্নাত বেগমের চাচা লোকমান ভূইয়া শাহীন ভূইয়াকে  প্রচন্ড মারধর করেন গুরুতর আহত হলে তাকে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে যান অভিযুক্তরা।

 পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সরাইল হাসপাতাল মোড়ে শাহীন ভূইয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চাতলপাড় পুলিশ ফাঁড়ির মাধ্যমে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।