২৫ ডিসেম্বর, ২০২৫

ধুনটে এনজিওর সঞ্চয় ফেরতের দাবিতে সদস্যদের মানববন্ধন

ধুনটে এনজিওর সঞ্চয় ফেরতের দাবিতে সদস্যদের মানববন্ধন

বগুড়ার ধুনট উপজেলায় সনদ বাতিলকৃত আশার আলো সমাজ কল্যাণ সংস্থা (এ.এস.কে.এস) থেকে সঞ্চয় ও আমানতের টাকা ফেরতের দাবিতে সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আশার আলো সমাজ কল্যাণ সংস্থার গোসাইবাড়ী শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ওই এনজিওর সদস্য সাজেদা খাতুন, মুঞ্জুরি খাতুন, রিক্তা বেগম, সাবিনা ইয়াসমিন, গীতা রানী, হাওয়া বেগম, শিল্পি খাতুন, ফাহিমা আক্তার, মতিয়ার রহমান, জুয়েল রানা, সুমন, মামুন ও সুজন। এরআগে সঞ্চয় ও আমানতের টাকা ফেরতের ব্যবস্থা গ্রহনের জন্য সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন।  

উল্লেখ্য মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশার আলো সমাজ কল্যাণ সংস্থার সনদ বাতিল করেছে (নম্বর ২১১১২-০০১৫৯-০০৭৬০)। এই সঙ্গে ২০২৫ সালের ৫ এপ্রিলের মধ্যে সকল সদস্যর সঞ্চয় ও আমানতের টাকা ফেরত দিতে বলা হয়েছে। তারপরও সদস্যদের সঞ্চয় ও আমানতের টাকা ফেরত না দিয়ে অবৈধভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।