ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর প্রেসক্লাবের ২০২৬-২৭ খ্রিস্টাব্দের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবে কমিটি গঠন করা হয়।দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোঃ আছমত আলী সভাপতি এবং দৈনিক সংবাদ এর প্রতিনিধি মোজাম্মেল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নব নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী পনি, দপ্তর সম্পাদক পদে দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি ফয়সাল মোর্শেদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক পেনব্রিজ প্রতিনিধি কুমার প্রদীপ। কার্যকরী সদস্য পদে ভোরের ডাক প্রতিনিধি সুজীত কুমার চক্রবর্তী, দৈনিক সরোদ প্রতিনিধি আদেশ চন্দ্র দেব।