২৫ ডিসেম্বর, ২০২৫

জামালপুরে শীতে জনজীবন বিপর্যস্থ; চরম ভোগান্তিতে নিন্মআয়ের মানুষ

জামালপুরে শীতে জনজীবন বিপর্যস্থ; চরম ভোগান্তিতে নিন্মআয়ের মানুষ

জামালপুরের টানা কয়েক দিনের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে দিনের বেলায় সূর্যের আলো দেখা মিলছে না। ফলে শীতের তীব্রতা ঘর থেকে কেউ বেড় হচ্ছে না। চরম ভোগান্তিেেত পড়েছেন খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ।

প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্ক বৃদ্ধরা। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও দিনে দিনে বাড়ে চলছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এম.এ. আবু তাহের জানান, চর্মরোগ, ডায়রিয়া ও ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে তিনি রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান।

যমুনা-ব্রহ্মপুত্র নদের বয়ে যাওয়া  বিদৌত অঞ্চল নামে খ্যাত জামালপুর জেলা। এ জেলার প্রত্যস্ত চরাঞ্জলের দরিদ্র জনগোষ্টি কর্মহীন এমতাবস্থায় তাদের শীতবস্ত্র স্বল্পতায় চরম বিপাকের মধ্যে বসবাস করছেন। শীত থেকে রক্ষা পেতে অনেক মানুষ খড়কুটো ও কাঠ জ্বালিয়ে রাস্তার পাশে বা খোলা স্থানে আগুন পোহাচ্ছেন।

বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা চরম দুর্ভোগে পড়েছেন। তীব্র শীতের কারণে অনেকেই কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পারছেন না, ফলে তাদের আয়-রোজগার কার্যত বন্ধ হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, শীতবস্ত্র ও অন্যান্য সহায়তা না পেলে নিম্নআয়ের মানুষের কষ্ট আরও বাড়বে।