বগুড়ার ধুনট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিমেল ফারুককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও নাশকতা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সে ধুনট পৌর এলাকার সদরপাড়ার হেলাল হোসেন স্বর্ণকারের পুত্র।
গ্রেফতারকৃত হিমেল ফারুককে শনিবার সকালে ধুনট থানা থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার বিকেলে ধুনট জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান ‘গত ১৭ ফেব্রæয়ারি রাতে ধুনট শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এঘটনায় ৯৬জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশ ওই মামলায় হিমেল ফারুককে গ্রেফতার করেছে।’