১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

সিরাজগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখা

আজ শুক্রবার জুমার নামাজের পর এস এস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও-গুড়িয়ে দাও’ ‘ইনকিলাব ইনকিলাব’ ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে শহরের এস এস রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়

গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিয়া ছাত্রশিবিরের সদস্য জুবায়ের ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র মুখ্য সংগঠক জুবায়েল আল ইসলাম সেজান এবং সদর উপজেলার সাবেক সদস্য সচিব আরাফাত ঈশান।বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।