ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদিকে গুলিকে হত্যার ঘটনান বিচার দাবি করে বিক্ষোভ করেছে গুরুদাসপুর উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি চাঁচকৈড় থেকে বের হয়ে প্রধান সড়কগুলোতে পদক্ষিণ করে। এরপর একটি প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী বক্তব্য রাখায় সুপরিকল্পীতভাবে বিপ্লবী নেতা ওসমান শরীফ হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। জুলাই যোদ্ধা হাদির হত্যাকারিদের গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে খুব দ্রুত সময়ে। অন্যাথায় কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।
এর আগে তফশিল ঘোষণার পর দিন গত শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-৮আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে হাদির মাথায় গুলি করেন। হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। এরপরদিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এই জুলাই যোদ্ধা নেওয়া হয় সিঙ্গাপুর। সিঙ্গাপুরে একটি অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে ওসমান হাদি মারা যান। আজ শনিবার ওসমান হাদির মরদেহ দেশে আনার কথা রয়েছে।
ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ, সমাবেশ হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা অব্যহত রয়েছে।
হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারা দেশের মতো বিক্ষোভ করেন গুরুদাসপুর উপজেলা জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা। এ সময়