১৯ ডিসেম্বর, ২০২৫

উল্লাপাড়ায় হাদির গায়েবানা জানাজা ও বিচার দাবিতে বিক্ষোভ

উল্লাপাড়ায় হাদির গায়েবানা জানাজা ও বিচার দাবিতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুমআ উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার ফিরে আসে। পরে এখানে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির সিরাজগঞ্জ জেলা যুবশক্তির মুখ্যসংগঠক মেহেদী হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম মোস্তফা সাদ, সেক্রেটারি হাফেজ জাকারিয়া হোসেন, আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রহিত তালুকদারসহ বিভিন্ন ছাত্রসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।