১৮ ডিসেম্বর, ২০২৫

মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যদি ওসমান হাদি মৃত্যুবরণ করেন, তবে তাকে শহীদের কাতারে অন্তর্ভুক্ত করা হবে। সে ক্ষেত্রে দেশের স্বাধীনতাকামী ও নিপীড়িত জনগণকে সার্বভৌমত্ব নিশ্চিতের দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি ভারতে পালিয়ে গেলে, তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের সঙ্গে আলোচনার দাবিও জানানো হয়।