১৮ ডিসেম্বর, ২০২৫

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে রাজু একাদশ চ্যাম্পিয়ন

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে রাজু একাদশ চ্যাম্পিয়ন

গুড়ার ধুনট পৌর শ্রমিক দলের আয়োজনে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে রামিন একাদশকে হারিয়ে রাজু একদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। মঙ্গলবার রাত ৯টায় ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম
আহবায়ক মাহবুব হোসেন চঞ্চল।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, সাংগঠনিক
সম্পাদক মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।

ধুনট পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মাসুদ রানা, বিএনপির নেতা জুড়ান আলী, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুল ইসলাম আসাদ, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ ও ছাত্রদলনেতা শাহাদত হোসেন।