১৪ ডিসেম্বর, ২০২৫

ধুনটে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ধুনটে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৯টায় গণকবরে পুস্পমাল্য অর্পণ, বিশেষ দোয়া,  আলোচনা সভা ও বিকেল ৫টায় কেন্দীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জলন।

রোবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন।

ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেল কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বীরমুক্তিয়োদ্ধা এসএম ফেরদৌস আলম ও ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব।