১৪ ডিসেম্বর, ২০২৫

পাবনা-১ একক আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন

পাবনা-১ একক আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন

৬৮, পাবনা ০১ (সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সাঁথিয়ায় মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ৬৮, পাবনা ০১ (সাঁথিয়া উপজেলা) একক সংসদীয় আসন বহাল রাখার দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, একটি মহল সাঁথিয়া উপজেলা একক আসন নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের কোর্ট চত্বরে দেখা যাচ্ছে।

তারা গুটি কয়েক লোক চায় না সাঁথিয়া উপজেলা একক আসন থাকুক। তবে আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই, এই ধরনের দালালদের সাঁথিয়ায় ঠাঁই হবে না। সাঁথিয়া একক আসন নিয়ে ষড়যন্ত্র  সাঁথিয়াবাসী মেনে নেবে না। 

জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান, প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি ফারুক হোসেন, ছাত্র শিবির নেতা লিখন মোল্লা,আসলাম খান,আরিফ হোসেন প্রমুখ।